সচিবদের মর্যাদায় জেলা জজ

 In শীর্ষ খবর

 

সচিবদের মর্যাদায় জেলা জজ

রাষ্ট্রীয় পদ মর্যাদার ক্রম সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল নিষ্পত্তি করে আপিল বিভাগের দেয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার ৬২ পৃষ্ঠার এই রায় প্রকাশিত হয়।

বৃহস্পতিবারে প্রকাশিত রায়ে রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রমের (ওয়ারেন্ট অব প্রিসিডেন্স) ২৪-এ থাকা জেলা জজদের ১৬-তে থাকা সচিবদের সমমর্যাদায় নিয়ে আসা হয়েছে।২০১৫ সালের ১১ জানুয়ারি এই রায় দেওয়া হয়। বৃহস্পতিবার সে রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়।

উল্লেখ্য যে, ১৯৮৬ সালের ওয়ারেন্ট অব প্রিসিডেন্স-এর বৈধতা চ্যালেঞ্জ করে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের তৎকালীন মহাসচিব মো. আতাউর রহমান ২০০৬ সালে একটি রিট আবেদন করেন।

এর পরিপ্রেক্ষিতে, ২০০৬ সালের ১৪ ডিসেম্বর জেলা জজদের পদমর্যাদা সচিবদের নিচে দেখানো কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দেন হাইকোর্ট।

ওই রুলের শুনানি শেষে ২০১০ সালের ৪ ফেব্রুয়ারি দেওয়া রায়ে ৮টি নির্দেশনা দেওয়া হয়। এ নির্দেশনা অনুসারে ৬০ দিনের মধ্যে নতুন তালিকা তৈরি করতে নির্দেশ দেন হাইকোর্ট।

পরে হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ।

Recent Posts

Leave a Comment