বাংলাদেশে সফররত ইউরোপীয়ান ইউনিয়নের (ইইউ)প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার সন্ধ্যায় চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হবে।
চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবীর খান এ তথ্য নিশ্চিত করেছেন।
বৈঠকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মঈন খান ও চেয়ারপারসনের উপদেষ্টা সাবেহ উদ্দিনসহ শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
এরপর রাত সাড়ে ৮টায় দলটির স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বেগম জিয়ার বৈঠকের কথা রয়েছে।