‘এ’ ইউনিটের ১ ডিসেম্বর প্রকাশিতব্য দ্বিতীয় মেধা তালিকায় নির্বাচিত শিক্ষার্থীদের ৪ ডিসেম্বর থেকে ৬ ডিসেম্বর-এর মধ্যে, ৭ ডিসেম্বর প্রকাশিতব্য তৃতীয় মেধা তালিকার শিক্ষার্থীদের ৮ ডিসেম্বর ও ১১ ডিসেম্বর তারিখে, ১২ ডিসেম্বর প্রকাশিতব্য চতুর্থ মেধা তালিকার শিক্ষার্থীদের ১৩ ডিসেম্বর হতে ১৫ ডিসেম্বর-এর মধ্যে এবং ১৭ ডিসেম্বর প্রকাশিতব্য পঞ্চম মেধা তালিকার শিক্ষার্থীদের ২৬ ডিসেম্বর হতে ২৮ ডিসেম্বর-এর মধ্যে ভর্তি হতে বলা হয়েছে।
‘বি’ ও ‘ই’ ইউনিটের ৪ ডিসেম্বর প্রকাশিতব্য দ্বিতীয় মেধা তালিকার নির্বাচিত শিক্ষার্থীদের ৫ ডিসেম্বর থেকে ৭ ডিসেম্বর-এর মধ্যে, ১১ ডিসেম্বর প্রকাশিতব্য তৃতীয় মেধা তালিকার শিক্ষার্থীদের ১৩ ডিসেম্বর হতে ১৫ ডিসেম্বর-এর মধ্যে, ১৯ ডিসেম্বর প্রকাশিতব্য চতুর্থ মেধা তালিকার শিক্ষার্থীদের ২০ ডিসেম্বর হতে ২১ ডিসেম্বর-এর মধ্যে এবং ২৬ ডিসেম্বর প্রকাশিতব্য পঞ্চম মেধা তালিকার শিক্ষার্থীদের ২৭ ডিসেম্বর হতে ২৮ডিসেম্বর-এর ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে।
‘সি’ ইউনিটের ৪ ডিসেম্বর প্রকাশিতব্য দ্বিতীয় মেধা তালিকার নির্বাচিত শিক্ষার্থীদের ৫ থেকে ৮ ডিসেম্বর-এর মধ্যে, ১১ ডিসেম্বর প্রকাশিতব্য তৃতীয় মেধা তালিকার শিক্ষার্থীদের ১৩ ডিসেম্বর হতে ১৫ ডিসেম্বর-এর মধ্যে, ১৭ ডিসেম্বর প্রকাশিতব্য চতুর্থ মেধা তালিকার শিক্ষার্থীদের ২৬ ডিসেম্বর হতে ২৯ ডিসেম্বর-এর মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।
এছাড়া ১ জানুয়ারি প্রকাশিতব্য পঞ্চম মেধা তালিকার জন্য শিক্ষার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে ৩ জানুয়ারি।
আসন খালি থাকাসাপেক্ষে ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ই’ ইউনিটের পরবর্তী মেধা তালিকা প্রকাশ করা হবে।
অপরদিকে, বিভিন্ন কোটায় (মুক্তিযোদ্ধার সন্তান কোটা/মুক্তিযোদ্ধার নাতি-নাতনি কোটা, পোষ্য (ওয়ার্ড) কোটা, উপজাতি কোটা, শারীরিক প্রতিবন্ধি কোটা এবং খেলোয়াড় কোটা) উত্তীর্ণ পরীক্ষার্থীদের ‘এ’ ইউনিটের সাক্ষাৎকার ৫ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিজ্ঞান অনুষদের ডিন কার্যালয়ে, ‘বি’ ইউনিটের সাক্ষাৎকার ১০ ডিসেম্বর সকাল ৯টা হতে বেলা ১টা পর্যন্ত কলা অনুষদের ডিন কার্যালয়ে এবং ‘ই’ ইউনিটের সাক্ষাৎকার ১০ ডিসেম্বর সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কলা অনুষদের ডিন কার্যালয়ের অনুষ্ঠিত হবে।
এছাড়া কোটায় ‘সি’ ইউনিটের সাক্ষাৎকার ২৭ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হবে। ‘সি’ ইউনিটের কোটায় মনোনয়নপ্রাপ্তদের তালিকা ২৭ ডিসেম্বর প্রকাশ করা হবে এবং তাদের ২৮ থেকে ২৯ ডিসেম্বর-এর মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।
ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীকে নির্ধারিত সময়সীমার মধ্যে নির্বাচিত বিষয়ে অবশ্যই ভর্তি হতে হবে, অন্যথায় সে আর ভর্তি হতে পারবে না।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.jnu.ac.bd)-এর মাধ্যমে জানানো হবে । উল্লেখ্য, ২০১৬-১৭ শিক্ষাবর্ষের প্রথম সেমিষ্টারের ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ই’ ইউনিটের ক্লাস ১৫ জানুয়ারি, ২০১৭ থেকে শুরু হবে।