ডিম ব্যবসায়ীর টাকা ছিনতাই, ২ পুলিশ কারাগারে

 In আইন আদালত

ঢাকা মহানগর ট্রাফিক (উত্তর) পুলিশের কনস্টেবল লতিফুজ্জামান ও রাজিকুল ইসলামকে ছিনতাইয়ের মামলায় এবার কারাগারে পাঠিয়েছেন আদালত। ঢাকা মহানগর হাকিম আমিরুল হায়দার চৌধুরী শুক্রবার এ আদেশ দেন।

এর আগে তাদের সিএমএম আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন শাহবাগ থানার উপ-পরিদর্শক দেবরাজ চক্রবর্তী।গত ১৮ নভেম্বর ছিনতাইয়ের অভিযোগে দুই পুলিশ কনস্টেবলকে গ্রেফতার করা হয়। পরে তাদের আদালতে হাজির করা হলে দুই দফায় রিমান্ডে পাঠানো হয়।

নথি থেকে জানা যায়, গত ১৮ নভেম্বর ভোরে সোনারগাঁও হোটেলের মোড়ের সামনে মোটরসাইকেলে আসা এক ডিম ব্যবসায়ী বছিরের কাছ থেকে কনস্টেবল লতিফুজ্জামান ৪৪ হাজার টাকা ছিনিয়ে নেন। এসময় লতিফকে জাপটে ধরে ফেলেন ডিম ব্যবসায়ী বাছির এবং মোটরসাইকেলে থাকা আরেকজন তখন পালিয়ে যান।

পরে কারওয়ান বাজার মোড়ে দায়িত্বরত পুলিশ সদস্যদের হাতে পুলিশের কনস্টেবল লতিফুজ্জামানকে জনগণের সহযোহিতায় তুলে দেওয়া হয়। ঘটনার পরে শনিবার শাহবাগ থানায় ডিম বিক্রেতা আব্দুল বাছির কনস্টেবলের বিরুদ্ধে ছিনতাইয়ের মামলা করেন।

মামলার পর লতিফুজ্জামানকে বরখাস্ত করেন ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক (উত্তর) বিভাগ।

Recent Posts

Leave a Comment