নাটোরে জোড়া খুনের মামলায় গ্রেফতার ২

 In জাতীয়

 

নাটোরের সিংড়ায় সাবেক ইউপি সদস্য মোজাফফর আলী ও তার ভাই হাসেম আলী হত্যা মামলায় প্রধান দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। সোমবার ভোরে সিংড়া থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন বর্তমান ইউপি সদস্য ইউনুস আলী ও তার ভাই ইয়াসিন আলী।র‌্যাব-৫ সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার এএসপি মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫-এর সদস্যরা সিংড়া থানা এলাকায় অভিযান চালায়। এসময় সিংড়ার সাবেক ইউপি সদস্য মোজাফফর আলী ও তার ভাই হাসেম আলীর হত্যা মামলার প্রধান দুই অভিযুক্ত বর্তমান ইউপি সদস্য ইউনুস আলী ও তার ভাই ইয়াসিন আলীকে গ্রেফতার করা হয়। অভিযানে তাদের কাছ থেকে দুইটি বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়।

গত ৪ আগস্ট ভোরে নাটোরের সিংড়ার বড়গ্রামের সাবেক ইউপি সদস্য মোজাফ্ফর হোসেনকে গুলি করে ও কুপিয়ে এবং তার সহোদর হাসেম আলীকে পা কেটে আহত করে। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তারা মারা যান। এ ঘটনায় ইউপি সদস্য ইউনুস আলীসহ ১৯ জনের নামে এবং অজ্ঞাত আরো ১৫/২০ জনকে আসামি করে মোজাফফরের স্ত্রী রাবেয়া বেগম সিংড়া থানায় একটি হত্যা মামলা করেন। এর আগে জিজ্ঞাসাবাদের জন্য আটক আসমা বেগমসহ ৪ নারীকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়। গ্রেফতার অন্য তিনজন হলেন প্রতিপক্ষ ইউনুস মেম্বারের দুই স্ত্রী রেনুকা বেগম ও সাহেনা বেগম এবং প্রতিবেশি ইয়াসিনের স্ত্রী হালিমা বেগম।

Recent Posts

Leave a Comment