গত ৩০ আগস্ট হাইকোর্টের একটি বেঞ্চ মান্নাকে রাষ্ট্রদ্রোহের মামলায় জামিন দেন। গত ৪ সেপ্টেম্বর এই মামলায় আপিল বিভাগ প্রথম দফায় ৩০ অক্টোবর পর্যন্ত জামিন স্থগিত করেন। সেই সঙ্গে রাষ্ট্রপক্ষকে নিয়মিত লিভ টু আপিল করতে বলেন। সেই অনুযায়ী রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল করলে ১৭ নভেম্বর তা শুনানির জন্য কার্যতালিকায় আসে। সেদিন আদালত জামিনের উপর স্থগিতাদেশের মেয়াদ বাড়িয়ে ২৭ নভেম্বর শুনানির জন্য রেখেছিলেন।
এছাড়া সেনা বিদ্রোহে উস্কানি মামলায় হাইকোর্ট গত ১৪ নভেম্বর মান্নাকে জামিন দেন। এই মামলায়ও হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করে। পরে হাইকোর্টের দেওয়া জামিন ২৭ নভেম্বর পর্যন্ত স্থগিত করেছিলেন আপিল বিভাগ।
রোববার দুটি মামলায় মান্নার জামিন বিষয়ে একসঙ্গে শুনানি শেষে আদালত আদেশের জন্য সোমবার দিন ধার্য করে দিলেন।