মুক্তিযোদ্ধা হত্যা : ২ সন্দেহভাজন গ্রেফতার

 In প্রধান খবর

ঝালকাঠির রাজাপুরে মুক্তিযোদ্ধা আব্দুস সালাম হত্যার ঘটনায় সন্দেহভাজন দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে রাজাপুরের সাতুরিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাকৃতরা হলেন ওই এলাকার মো. ফারুক হোসেন (৪০) ও মো. বাদশা (৪৫)।

তবে স্বজনদের দাবি, ফারুক হোসেন (৪০) ও মো. বাদশা দিনমজুর এবং ওই হত্যার দিন তারা এলাকায় ছিলেন না।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাজাপুর থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম জানান, সকালে অভিযান চালিয়ে ফারুক ও বাদশাকে সাতুরিয়া বাজার থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতার হওয়া ওই দু’জন এজাহারভুক্ত আসামি না হলেও এই হত্যার সঙ্গে তাদের সম্পৃক্ততার অভিযোগে রয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা।

গ্রেপ্তারকৃতদের শনিবার দুপুরে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।

মিথ্যা অভিযোগ এনে ১৪ নভেম্বর সোমবার বিকেলে রাজাপুরের সাতুরিয়ার আমতলা এলাকায় এক মুক্তিযোদ্ধাকে পিটিয়ে আহত করেন স্থানীয় ইউপি সদস্য ও এক যুবলীগ নেতা। এরপর ওই দিন ভোরে তার মৃত্যু হয়।

ঘটনার পরদিন মঙ্গলবার রাতে নিহতের ছেলে শামসুল আলম খান বাদী হয়ে ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান বাচ্চু হাওলাদার ও আওয়ামী লীগ নেতা শাহ আলমসহ ৮ জনকে আসামি করে রাজাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন

Recent Posts

Leave a Comment