আব্দুল বারেক তালুকদার রায়দৌলতপুর ইউনিয়নের ধলেশ্বরী গ্রামের বাসিন্দা।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল উদ্দিন সরদার জানান, রোববার সকালে জামতৈল-ধোপাকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়রা বিদ্যালয়ের পেছনের ঝোপে শিশুটির গলিত লাশ দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
পরিবারিক সূত্রে জানা গেছে, ৮ নভেম্বর দুপুরে নিখোঁজ হয় শিশু নীরব। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজ খবর নিয়েও তার কোনো সন্ধান পায়নি। ওইদিন রাতেই অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে থানায় মামলা করেন শিশুটির বাবা।