তিনি বলেন, বর্তমানে বিশ্বের শান্তি, প্রবৃদ্ধি ও স্থিতিশীলতার জন্য অন্যান্য বিষয়ের মতো অভিবাসনও সমানভাবে গুরুত্বপূর্ণ। তাই অভিবাসীদের ভয় পাবার কারণ নেই। অবশ্য অভিবাসীদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষা করা বড় চ্যালেঞ্জ। এ ক্ষেত্রে সবাইকে বাস্তববাদী হতে হবে। আমাদের অবশ্যই অভিবাসীদের দুঃখ-দুর্দশা লাঘবে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে এবং কাজ করতে হবে।
এর আগে অভিবাসন ও উন্নয়ন বিষয়ক গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (জিএফএমডি) নবম অধিবেশনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
জাতিসংঘের উদ্যোগে ২০০৬ সালে নিউ ইয়র্কে অভিবাসন নিয়ে বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক সম্মেলন জিএফএমডি’র উদ্যোগ নেয়া হয়। বর্তমানে এর চেয়ারম্যান পদ বাংলাদেশের দখলে।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে এ সম্মেলনে প্রায় ১২৫টি দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নিয়েছেন।
সম্মেলনে সভাপতিত্ব করছেন পররাষ্ট্র সচিব শহীদুল হক। এ সম্মেলন চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত। সম্মেলনে অভিবাসন, উন্নয়ন ও সুশাসনসংক্রান্ত বিষয়ে আলোচনা করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।