আজ চাঁদপুর স্টেডিয়ামে কাবাডি টুর্নামেন্টের উদ্বোধন

 In খেলাধুলা

আজ মঙ্গলবার চাঁদপুর স্টেডিয়ামে ক্রীড়া মাসের কাবাডি টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। চাঁদপুর জেলা পুলিশ ও নিলুফা অফসেট প্রেসের পৃষ্টপোষকতায় উদ্বোধনী  খেলায় অংশগ্রহণ করবে মতলব দক্ষিণ ও ফরিদগঞ্জ উপজেলা কাবাডি দল।

বিকেল ৩টায় চাঁদপুর স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করবেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল। জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি পুলিশ সুপার শামসুন্নাহারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহম্মেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল। অনুষ্ঠান পরিচালনা করবেন জেলা ক্রীড়া সংস্থার কাবাডি টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক আলহাজ¦ ওমর পাটওয়ারী। টুর্নামেন্টে অংশ নিয়েছে ৮ উপজেলা। দলগুলো হলো : শাহারাস্তি, মতলব দক্ষিণ, হাজীগঞ্জ, কচুয়া, মতলব উত্তর, হাইমচর, ফরিদগঞ্জ ও চাঁদপুর সদর উপজেলা কাবাডি দল।
টুর্নামেন্টের আহ্বায়ক আলহাজ¦ ওমর পাটওয়ারীর সাথে আলাপকালে তিনি জানান, টুর্নামেন্টের সকল কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এবারের টুর্নামেন্টে জেলার ৮ উপজেলার কাবাডি দল অংশ নিয়েছে। প্রতিটি দলই তাদের দল ভালো মানের খেলোয়াড় দিয়ে দল গঠন করেছে বলে জানা গেছে। প্রতিটি দলের খেলা দেখে ক্রীড়ামোদী দর্শকরা উৎসাহিত হবে বলে আশা করছি।
টুর্নামেন্টে অংশ নেয়া কয়েকটি উপজেলা দলের কর্মকর্তাদের সাথে আলাপকালে তারা জানায়,কাবাডি দেশের ঐতিহ্যবাহী খেলা। কিন্তু বর্তমানে এ খেলায় খেলোয়াড় পাওয়া অনেক কষ্টকর। কারণ এ ধরনের খেলাধুলা জেলায় বেশি আয়োজন না করায় খেলোয়াড়দেরকে খুঁজে পাওয়া যায়না। আমরা আশা করছি আগামীতে এ ধরনের টুর্নামেন্টের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে ভালো মানের কাবাডি খেলোয়াড় সৃষ্টি হবে।
Recent Posts

Leave a Comment