আশকোনায় ‘জঙ্গি আস্তানা’ ঘিরে অভিযানে পুলিশ

 In প্রধান খবর

রাজধানীর উত্তর প্রান্তের পূর্ব আশকোনায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান চালাচ্ছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিট।
সূর্য ভিলা নামের তিনতলা ভবনের নিচতলায় তারা অবস্থান করছে। সেখানে নারী ও শিশু রয়েছে বলেও জানা গেছে।
আজ শনিবার ভোররাত থেকে ভবনটি ঘিরে রেখেছে পুলিশ। তবে ভবনের অন্য ফ্ল্যাটের বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে। ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়িও রয়েছে। এ ছাড়া প্রচুর পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
ঘটনাস্থল থেকে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিটের প্রধান মনিরুল ইসলাম জানান, বাড়িটিতে নব্য জেএমবির এক শীর্ষ নেতা রয়েছেন। এ ছাড়া নারী ও শিশু রয়েছে। তাদের কাছে শক্তিশালী গ্রেনেড রয়েছে। তাদের আত্মসমর্পণ করতে বলা হচ্ছে। তবে তারা প্রতিরোধের ঘোষণা দিচ্ছে।

Recent Posts

Leave a Comment