একজন ভিভিআইপির সাধারণের কাতারে নেমে আসার গল্প

 In বিশেষ প্রতিবেদন

একজন ভিভিআইপির সাধারণের কাতারে নেমে আসার গল্প

দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদ স্যার। ফোন করেছিলেন, ইউসুফ বাইরে যাবো, আসতেছি, আছোতো এয়ারপোর্টে?

– আছি স্যার।

ভিআইপি গেইটে গিয়ে দাড়ালাম, রিসিভ করবো বলে। অনেকক্ষণ পর চেয়াম্যানের প্রটোকোল অফিসার হন্তদন্ত হয়ে ফোন দিলেন, স্যার আপনি কই? চেয়ারম্যান স্যার তো নরমাল গেইটে যাত্রীদের সাথে লাইনে দাড়াইতে যাইতাছেন

হায় হায়! গেলাম নরমাল গেইটে। এতএত প্রোটকল, পিএস থাকতে তিনি নিজেই গাড়ি থেকে ব্যাগ নামাচ্ছেন। প্রটোকল অফিসারকে জিগাইলাম, চাকরি থাকবেতো?! কয়, আলহামদুলিল্লাহ, চাকরি পারমেনেন্ট হয়ে যাবে এবার নিশ্চিত। কইলাম, কেমনে?  কইল, এর আগে স্যারের ব্যাগ ধরতে গিয়ে অনেকজন বড়ই বেকায়দায় আছেন!

সব কেমন যেন গোলেমেলে লাগছিল। সাধারণত ভিআইপিরা এসে ভিআইপি লাউঞ্জে রেস্ট নেন। কাউন্টারে লাগেজ বুকিং, চেক-ইন থেকে শুরু করে বোর্ডিং পাস সংগ্রহ এবং ইমিগ্রেশন প্রসেডিউর ইত্যাদি প্রটোকল অফিসাররাই করে থাকেন। ভিআইপিগণ কেবল বিমানে উঠার জন্য পদব্রজে হাঁটার কষ্টটা করে থাকেন।

যাইহোক, নিজের ট্টলি নিজে ঠেলে উনি চলে গেলেন সরাসরি চেকি-ইন কাউন্টারে। কাউন্টার অফিসার উনাকে ভিসা-ডেস্টিনেশন নিয়ে নানা প্রশ্ন করছিলেন। শুনে পেছন থেকে বাঘের মত ঝাপিয়ে পড়লেন প্রটোকল অফিসার তথা দুদকের একজন ডিডি। “দুদকের চেয়ারম্যানকে চিনেন না?”

চেয়ারম্যান স্যার আড় চোখে প্রটোকল অফিসারের দিকে তাকানো মাত্রই রিভার্স জাম্প দিয়ে আমার পাশে এসে কাঁপা স্বরে বললেন, চাকরি তো যাবেই, মনে হয় এবার পেনশনও গেলো।

নিজে নিজে চেকইন করলেন। এয়ারলাইন্সের সকল প্রশ্নের উত্তর দিতে পেরে খুশী মনে ফিরে আসছিলেন। আমি পেছন থেকে ক্যামেরায় ক্লিক করছিলাম। উনি দেখে বললেন, ছবি তুলছো কেন?নাহ, তোমারে বকা দেবো না, যদি একটা প্রশ্নের উত্তর দিতে পারো।

ঘাবড়ে গিয়ে বললাম, চেষ্টা করবো স্যার। তবে শর্ত আছে, ভুল উত্তর দিলে দায়দায়িত্ব আপনার ঘাঁড়ে, কারণ সুপিরিওর লাইয়েবিলিটি!

স্যার বললেন নির্ভয়ে বল তো দেখি- এই কাজটি আমি করেছি এবং করে থাকি কেন জানো?

– আপনি এই কাজটি করেছেন স্যার শ্রেফ বাহ বাহ পাবার জন্য :/

– তুমি অত্যন্ত সাহসী অফিসার। সেইজন্যই বোল্ডলি বলতে পারছো। লাইকড ইট। বাট..

– বাট কি স্যার?

– তোমাদের লেসন দিতে। তোমাদের অহংবোধ দূর করে তোমাদেরও সাধারণ যাত্রী বানাতে। এতে তোমরা আমাদের অবহেলিত প্রবাসিদের কষ্ট বুঝতে পারবে, যাদের হওয়ার কথা ছিল ভিআইপি। অথচ ওদের দুর্ভাগ্যের সুযোগে আজ আমরা ভিআইপি, ওরা প্রবাসী।

মোহাম্মদ ইউসুফ

নির্বাহী ম্যাজিস্ট্রেট, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

Recent Posts

Leave a Comment