চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আজ

 In চাঁদপুর

চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর নাম আজ সোমবার ঘোষণা হবে। দলের সভানেত্রী শেখ হাসিনা এ ঘোষণা দেবেন। দলের নির্ভরযোগ্য সূত্র থেকে এ তথ্য জানা গেছে। সূত্রটি এও দাবি করেছে যে, শেখ হাসিনা চাঁদপুরের ব্যাপারে তাঁর সিদ্ধান্তের কথা দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে গতকাল রাতে কেন্দ্রীয় অন্য নেতার মাধ্যমে জানিয়ে দিয়েছেন। আজ আনুষ্ঠানিক ঘোষণা হবে। আরো জানা গেছে যে, এ ঘোষণায় চমক আসবে।

উল্লেখ্য, চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রথমে আওয়ামী লীগের সমর্থন পান বর্তমান প্রশাসক লেঃ কর্নেল (অবঃ) আবু ওসমান চৌধুরী। কিন্তু তাঁর ভোটার সংক্রান্ত জটিলতার কারণে তিনি নির্বাচন করতে না পারায় আওয়ামী লীগকে প্রার্থী পরিবর্তন করতে হচ্ছে। সর্বশেষ চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১০জন। এর মধ্যে বাছাইতে সৈয়দ আহম্মদ মজুমদার নামে একজনের মনোনয়ন বাতিল হয়।

Recent Posts

Leave a Comment