জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘিরে রেখেছে র‍্যাব

 In লিড নিউজ

চট্টগ্রামের আকবর শাহ থানার আওতাধীন এ কে খান এলাকা থেকে আজ বৃহস্পতিবার সকালে জঙ্গি সন্দেহে অস্ত্রসহ দুই ব্যক্তিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আটক ব্যক্তিদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পার্শ্ববর্তী কর্নেলহাট এলাকার একটি বাড়ি ঘিরে রেখেছে র‍্যাব। সেখানে অভিযান চালানোর চেষ্টা চলছে। এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন র‍্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ।

মিফতাহ উদ্দিন আহমেদ  বলেন, গোপন তথ্যের ভিত্তিতে এ কে খান এলাকা থেকে সকালে সন্দেহভাজন দুই জঙ্গিকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে কর্নেলহাট এলাকার একটি বাড়ি ঘিরে ফেলে র‍্যাব। বাড়ির দরজা ভেতর থেকে আটকে রাখা হয়েছে। অভিযানের একপর্যায়ে বাড়ির ভেতরে আগুন দেখা গেছে। ভেতরে থাকা লোকজন আগুন ধরিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Recent Posts

Leave a Comment