প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে নিরক্ষরমুক্ত করতে নানা যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে

 In লিড নিউজ

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহ্তলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল ৫ ডিসেম্বর সোমবার সকাল সাড়ে ৯টায় বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রুশদীর সভাপতিত্বে ও জিলানী চিশতী কলেজের প্রভাষক মোঃ জহিরুল ইসলাম মুরাদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ। তিনি তাঁর বক্তব্যে বলেন, চাঁদপুর জেলার কৃতী সন্তান শিক্ষাবিদ মাওলানা এটি আহমেদ হোসাইন রুশদী সাহেব এ অঞ্চলে অনেক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে গেছেন। এ এলাকাকে আলোকিত করে গেছেন। নতুন প্রজন্ম আজ সে সুফল ভোগ করছে। এলাকার ছেলে-মেয়েরা সুশিক্ষায় শিক্ষিত হচ্ছে। আমি এ বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে সবধরনের সহযোগিতা করবো। তিনি বলেন, যে জাতি যতবেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। শুধুমাত্র পুঁথিগত বিদ্যা অর্জন করলেই চলবে না, সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। দেশকে ভালোবাসতে হবে। এ মাটিকে ভালোবাসতে হবে। এ দেশের ইতিহাস জানতে হবে। স্বাধীনতা সম্পর্কে ছেলে-মেয়েদের জানতে হবে। তিনি আরো বলেন, শিক্ষা বিস্তারে সরকার কাজ করে যাচ্ছে। এজন্য প্রতি বছর শিক্ষা খাতে সর্বোচ্চ বাজেট দেয়া হচ্ছে। দেশকে শতভাগ শিক্ষিত করার লক্ষ্যে সরকার নানা যুগান্তকারী কার্যক্রম হাতে নিয়েছে। ২০২৫ সালের মধ্যে শতভাগ শিক্ষিত করার টার্গেট নিয়ে সরকার এগুচ্ছে। দেশ এগিয়ে যাচ্ছে। আমরা অর্থনেতিকভাবে এগিয়ে যাচ্ছি। এর ফলে এ দেশ একদিন উন্নত সমৃদ্ধশালী দেশে পরিণত হবে। সরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছে। মানুষ এখন অনেক স্বাবলম্বী। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান দেশের প্রতিটি ছেলে-মেয়ে শিক্ষিত হোক। তিনি দেশকে নিরক্ষরমুক্ত করতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। প্রতিটি ছেলে-মেয়ে যাতে শিক্ষিত হয়, বিদ্যালয়ে যায় তার উদ্যোগ গ্রহণ করেছে সরকার। এজন্য বিনামুল্যে পাঠ্যবই, উপবৃত্তি চালু, মিড ডে মিল চালু, শিক্ষা উপকরণ বিতরণসহ নানা পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বেতন প্রায় দ্বিগুন করা হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বিএম হান্নান, চাঁদপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবুল কালাম চিশতী, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা আব্দুর রশিদ সর্দার, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্বপন মাহমুদ, চাঁদপুর পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলার মামুনুর রহমান দোলন, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাসেম দুলু, শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা বিলাল হোসাইন, জিলানী চিশতী কলেজ অধ্যক্ষ মোঃ হারুন-অর রশিদ প্রমুখ।

অনুষ্ঠানে শুরুতেই অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদকে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ফুল দিয়ে বরণ ও শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে বিদ্যালয়ের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও উপহার তুলে দেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সাংবাদিক সোহেল রুশদী। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আওয়ামী লীগ, ৪নং ইউপি মেম্বারের পক্ষ থেকে চাঁদপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ অনুষ্ঠানে অন্যান্য অতিথিবৃন্দকে ব্যাচ, ফুলেল শুভেচ্ছা ও উপহার তুলে দেন বিদ্যালয় ম্যানেজিং সভাপতিসহ শিক্ষক-ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন শাহতলী কামিল মাদ্রাসার প্রধান মোহাদ্দেস মাওলানা মোঃ ইয়াসীন মিয়া, সহকারী অধ্যাপক মোঃ কামাল উদ্দিন, জিলানী চিশতী, কলেজ সহকারী অধ্যাপক সাহেরা আক্তার, সহকারী অধ্যাপক মিসেস আলেয়া চৌধুরী, সহকারী অধ্যাপক কামরুল হাসান, প্রভাষক শামিমা আক্তার, প্রভাষক নুরুল বাতেন, প্রভাষক ছোহাইল আহমেদ চিশতী, প্রভাষক নুরুন্নাহার বেগম মুক্তা, প্রভাষক মোঃ মানিক মিয়া, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবির তালুকদার, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক মোঃ শাহাদাত হোসেন, সিনিয়র শিক্ষিকা ফাহিমা জাহান, সহকারী শিক্ষক মামুনুর রশিদ, সহকারী শিক্ষক মোহাম্মদ আলী, ৪নং ওয়ার্ড (শাহতলী) ইউপি মেম্বার মোঃ সফিক কারী, মহিলা ইউপি মেম্বার ফিরোজা বেগম, ৪নং (শাহতলী) ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফারুক কারী, স্থানীয় সমাজসেবক ও শিক্ষানুরাগী মোঃ নুরুজ্জামান মুন্সি, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ফাতেমা বেগম, স্থানীয় যুবলীগের নেতা আবুল কাসেম কারী, ম্যানেজিং কমিটির মহিলা অভিভাবক সদস্য হালিমা বেগম, অভিভাবক সদস্য আয়েশা বেগম, অভিভাবক মোঃ দিদার হোসেন মিজি, সহকারী শিক্ষক মোঃ কবির চৌধুরী প্রমুখ।

Recent Posts

Leave a Comment