যশোরে অস্ত্র-গুলিসহ গ্রেফতার ২৭৮

 In দেশের ভেতর, প্রধান খবর, শীর্ষ খবর

যশোরে বিশেষ অভিযানে চালিয়ে অস্ত্র-গুলি, বোমা ও বিপুল পরিমাণ মাদক দ্রব্যসহ ২৭৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এরমধ্যে নিয়মিত মামলায় ৭০ জন, জিআর মামলায় ১৪০, সিআর মামলায় ৫৮, সাজাপ্রাপ্ত তিনজন, পুলিশ আইন (৩৪) ধারায় গ্রেফতার ৬ জন ও তালিকাভুক্ত এক সন্ত্রাসী রয়েছেন। তবে তাদের নাম-পরিচয় জানানো হয়নি।

এ সময় একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন, দুটি ওয়ান শুটার গান, ৫ রাউন্ড গুলি, দুটি দেশি পাইপগান, দুই রাউন্ড গুলি ও ১১টি হাত বোমা জব্দ করা হয়। এ ছাড়া বিপুল পরিমাণ মাদক দ্রব্য জব্দ করা হয়। এ সব ঘটনায় ৫৪টি মামলা করেছে পুলিশ।

যশোরের পুলিশ সুপার (এসপি) আনিসুর রহমান জানান, শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার ৯ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় ২৭৮ জনকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় অস্ত্র-গুলি, বোমা ও বিপুল পরিমাণ মাদক দ্রব্য। গ্রেফতারদের দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

Recent Posts

Leave a Comment