যশোরে ‘গোলাগুলিতে’ যুবক নিহত

 In লিড নিউজ

যশোরে ‘গোলাগুলিতে’  অজ্ঞাত পরিচয়ের যুবক (৩০) নিহত হয়েছেন। যশোর সদর উপজেলার পাঁচবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের এলাকায় বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে।

কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস হোসেন জানান, বুধবার গভীর রাতে যশোর-মাগুরা মহাসড়কের যশোর সদর উপজেলার পাঁচবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় এলাকায় দুই দল সন্ত্রাসীদের সংঘর্ষের খবর পায় পুলিশ। এ সময় পুলিশের একটি দল সেখানে উপস্থিত হয়। সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে অজ্ঞাত যুবককে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনা হয়।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এম আব্দুর রশিদ জানান, গুলিবিদ্ধ যুবককে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। তার মাথার ডানপাশে এক রাউন্ড গুলিবিদ্ধ হয়েছে।

ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান,  এক রাউন্ড গুলি ও একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত তার নামপরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

Recent Posts

Leave a Comment