সহকারী জেলা শিক্ষা অফিসার হিসেবে মোঃ আবু ছালেহর যোগদান
সহকারী জেলা শিক্ষা অফিসার হিসেবে যোগদান করেছেন মোঃ আবু ছালেহ। সিনিয়র শিক্ষক থেকে পদোন্নতি পেয়ে গতকাল ৫ ডিসেম্বর তিনি এ দায়িত্ব গ্রহণ করেন। এর আগে গত ৪ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে এই পদোন্নতি দেয়া হয়।
সহকারী জেলা শিক্ষা অফিসার হিসেবে যোগদান করার আগে তিনি শহরের হাছান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ে সিনিয়র শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন ।
উল্লেখ্য, মোঃ আবু ছালেহ ১৯৫৯ সনের ১ জুলাই চাঁদপুর জেলার ফরিগঞ্জ উপজেলার টোরা মুন্সিরহাট ঘড়িহানা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতামৃত-হাফেজ নাহিহুর রহমান ও মাতা আমিরুননেছা বেগম। তিনি শোল্লা উচ্চ বিদ্যালয় থেকে শিক্ষা জীবন শুরু করে শাহ্তলী কলেজ থেকে এইচএসসি ও চাঁদপুর সরকারি কলেজ থেকে মাস্টার্স পাস করেন এবং কুমিল্লা টিটি কলেজ থেকে বিএড করেন।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ার মোঃ আবু ছালেহ বলেন, এই দায়িত্ব পাওয়ায় আমি সর্বপ্রথম মহান আল্লাহ্র দরবারে অশেষ শুকরিয়া আদায় করছি। এছাড়া শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, চাঁদপুরের সর্বজন ও আমার সহকর্মী এবং প্রাণপ্রিয় শিক্ষার্থীদের কাছে বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি আমি যেনো এ দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি সেজন্যে সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি। চাঁদপুর জেলার শিক্ষার সার্বিক উন্নতিকল্পে আমি যেনো শতভাগ দায়িত্ব পালন করতে পারি।