৫ মাদকসেবীর ২৫ হাজার টাকা জরিমানা

 In শীর্ষ খবর
কচুয়ায় ৫ মাদকসেবীর ২৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুহম্মদ আশ্রাফ হোসেনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত উপজেলার বালিয়াতলী গ্রামের সাহেব আলীর পুত্র খোরশেদ আলম (৩৫), পাথৈর গ্রামের শাহআলমের পুত্র মানিক (২২), আলী আশ্রাফের পুত্র নাছির উদ্দিন (২০), মোঃ মান্নানের পুত্র সুজন (১৮) ও আব্দুল মান্নানের পুত্র সাইফুল ইসলাম (১৮) এই পাঁচ মাদক সেবীর প্রত্যেককে ৫ হাজার টাকা করে ২৫ হাজার টাকা জরিমানা করে। সোমবার সকাল ও দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানার সাচার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মোস্তফা চৌধুরী ও এএসআই শাহাদাৎ হোসেনের নেতৃত্বে পৃথক পৃথক অভিযান চালিয়ে পুলিশ মাদক সেবনরত অবস্থায় উক্ত ৫ আসামীকে আটক করে। পরে একই দিন সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের আয়োজন করে বিচার কার্য সম্পন্ন করে।
Recent Posts

Leave a Comment