আত্মসমর্পণ করানোর শেষ চেষ্টা, না হলে অভিযান

 In লিড নিউজ

আতত্মসমর্পণ করানোর শেষ চেষ্টা, না হলে অভিযান

আশকোনার বাড়িতে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের জালে পড়া তিন জঙ্গি আত্মাহুতি দেওয়ার চেষ্টা করছে। তারা যেন নিজেদের কাছে থাকা বিপুল বিস্ফোরক ব্যাবহার করে নিজেরা আত্মহত্যা করা বা আইনশৃংখরাবাহিনীর ক্ষতি করতে না পারে সেজন্য শেষ চেষ্টা চালাচ্ছে পুলিশ। অভিযানের প্রস্তুতি হিসেবে সূর্য ভিলার আশপাশের লোকজনকে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে।

এখনো আস্তানায় থাকা তিন জঙ্গির মধ্যে নিহত জঙ্গি তানভীর কাদেরীর ছেলে আফিফ কাদেরী ছাড়াও এক নারী জঙ্গিও রয়েছে।

পুলিশ জঙ্গিদের আত্মসমর্পণের সব চেষ্টা করে যাবে। তবে সেজন্য খুব বেশি সময় না নিয়ে কত দ্রুত আত্মসর্মণ করানো যায় সেই চেষ্টা চলছে বলে জানিয়েছেন পুলিশের উর্ধতন এক কর্মকর্তা। তিনি বলেন, ‘ক্ষয়ক্ষতি যতকম হয় সেদিকে খেয়াল রাখা হচ্ছে।’

জঙ্গিদের একরোখা আচরণ অব্যাহত থাকলে যে কোনো সময় অভিযান চালানো হবে বলে জানিয়েছেন পুলিশের উর্ধতন কর্মকর্তারা।

পুলিশ বাড়িটি ঘিরে ফেলার পরপরই তিন জঙ্গি তাদের শরীরে গ্রেনেড বেঁধে নিজেদের উড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিয়ে আছে। এছাড়াও প্রত্যেক জঙ্গিই হাতে ভারি অস্ত্র নিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ানোর প্রস্তুতি নিয়ে আছে বলে জানা গেছে।

ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া জানিয়েছেন, ‘জঙ্গিরা ফাইট করতে চায়।’

তিন জঙ্গিকে কাবু করতে আইনশৃংখলাবাহিনী ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানান ডিএমপি কমিশনার।

Recent Posts

Leave a Comment