আশকোনা : ঘটনাক্রম
শুক্রবার রাত ১২টা
অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ছানোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের তিনটি গাড়িতে করে ৩০-৩৫ জন ঘটনাস্থলে যান। তাঁরা ‘নব্য জেএমবি’র গুরুত্বপূর্ণ এক নেতা মুসা ওরফে মঈনুলের সন্ধান করছিলেন।
রাত ১২টা
আশকোনায় সূর্য ভিলা নামক বাড়িটি ঘিরে ফেলেন
ভোর ৪টা
ঘটনাস্থলে যায় সোয়াত
ভোর ৫টা
ঘটনাস্থলে যান কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম
সকাল ৯টা ২৫
দুই নারী তাঁদের মেয়েসহ আত্মসমর্পণ করেন
দুপুর ১২টা ২৩
বাড়ির পার্কিংয়ে এক নারী বিস্ফোরণ ঘটান
১২টা ২৬
আহত এক পুলিশ সদস্যকে নিয়ে অ্যাম্বুলেন্স বের হয়
১২টা ৩১
পরপর দুটি গুলির শব্দ
১২টা ৩৩
মাইক্রোবাসে বের করা হয় বোমায় আহত এক শিশুকে
১২টা ৩৮
পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে
বেলা ২টা ১৭
সিআইডির ক্রাইম সিন ইউনিট যায় ঘটনাস্থলে
২টা ৩৫
পরপর কয়েকটি গুলির শব্দ, এরপর সব চুপচাপ
৩টা ১০
সোয়াতের সদস্যরা ঘটনাস্থল থেকে বের হন
৩টা ১৭
স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের আইজিপি ঘটনাস্থলে যান
বিকেল ৪টা ৪৫
অভিযান সমাপ্তি ঘোষণা করেন স্বরাষ্ট্রমন্ত্রী