শুধু তাই না। একটা প্রস্তুতি ম্যাচও যে এভাবে সাড়া ফেলতে পারে তা তাদের ভাবনায় ছিল না। আগের দিন সিডনি সিক্সার্স হারলেও মাঠে উপস্থিত শত শত বাংলাদেশি সমর্থকের খুব প্রশংসা করেছে। থান্ডাররাও ধরে নিয়েছে তাদের মাঠে অনেক বাংলাদেশি আসবেন। এর মধ্যে বাংলাদেশ-থান্ডার্স ম্যাচের ৫ হাজার টিকিট বৃহস্পতিবার সকালের মধ্যে বিক্রি হয়ে গেছে। তাদের সদস্যরা বিনে পয়সায় খেলা দেখতে পারবেন। সুতরাং, গ্যালারি ঠাসা রোমাঞ্চিত সমর্থকদের সামনেই যে একটি ম্যাচ হতে যাচ্ছে সে ব্যাপারে নিশ্চিত অস্ট্রেলিয়ার ঘরোয়া লিগের চ্যাম্পিয়নরা।
তামিম-সাকিবদের নিয়ে দুশ্চিন্তায় সিডনি থান্ডার!
বুধবারের প্রস্তুতি ম্যাচে সিডনি সিক্সার্সের বিপক্ষে তামিম ইকবাল ও সাকিব আল হাসান খেলেননি। তারপরও অস্ট্রেলিয়ার বিগ ব্যাশের দলটিকে দারুণ দাপটে ৭ উইকেটে হারিয়েছে মাশরাফির বাংলাদেশ দল। শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ২টায় বিগ ব্যাশ চ্যাম্পিয়ন সিডনি থান্ডারের বিপক্ষে খেলা। আর এই টি-টুয়েন্টি ম্যাচের আগে থান্ডাররা রোমাঞ্চিত যেমন তেমন টাইগার তারকাদের নিয়ে দুশ্চিন্তায়ও!
Recent Posts
