দুই সপ্তাহ মাঠের বাইরে মুশফিক

 In খেলাধুলা

দুই সপ্তাহ মাঠের বাইরে মুশফিক

দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামার আগে বুধবার নেলসনে অনুশীলন করেছে বাংলাদেশ। কিন্তু সেখানে ছিলেন না মুশফিকুর রহীম। তখনই শঙ্কা সবার মধ্যে। নিউজিল্যান্ডের বিপক্ষে পরের ম্যাচে খেলছেন তো তিনি? পরে কোচ হাথুরুসিংহে জানিয়েছেন ক্রাইস্টচার্চে প্রথম ওয়ানডেতে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়া মুশি আগামী দুই সপ্তাহ খেলতে পারবেন না।

মুশফিকের দুই সপ্তাহ মাঠের বাইরে থাকা মানে নিউজিল্যান্ড সফরে বাড়তি চ্যালেঞ্জে পড়ল বাংলাদেশ। কেননা স্বাগতিকদের বিপক্ষে ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচ আর তিনটি টি-টুয়েন্টিতে খেলতে পারবেন না তিনি। এদিকে প্রথম টেস্টে মাঠে নামা নিয়েও শঙ্কা রয়েছে তার।

মুশফিকের ইনজুরিতে কপাল খুলতে যাচ্ছে নুরুল হাসান সোহানের। নিউজিল্যান্ড সফরের দ্বিতীয় ওয়ানডেতেই এই উইকেটরক্ষক-ব্যাটসম্যানের জাতীয় দলের জার্সিতে অভিষেক হচ্ছে বলায় যায়।

এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে দারুণ ব্যাট করছিলেন মুশফিকুর রহীম। কিন্তু ম্যাচের ৩৮তম ওভারে সিঙ্গেল নিতে যেয়ে মাটিতে পড়ে যান তিনি। পরে বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে টান লাগে তার। শেষ পর্যন্ত চেষ্ঠা করেও আর খেলতে পারেননি তিনি। বাধ্য হয়েই রিটায়ার্ড হার্ট হয়ে ফিরে যান সাজঘরে।

বুধবার স্ক্যান করার কথা ছিল মুশফিকের। কিন্তু অবস্থার কোনো উন্নতি না হওয়ায় স্ক্যান করা হয়নি তার। এ নিয়ে কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেছেন, ‘স্ক্যান না করলেও ‘হ্যামস্ট্রিং টিয়ার’ বোঝা যাচ্ছে। স্ক্যানের পর জানা যাবে বিস্তারিত।

Recent Posts

Leave a Comment