প্যাসিফিক ডেনিমসের আইপিও আবেদনের শেষ দিন আজ

 In ব্যবসা বাণিজ্য

প্যাসিফিক ডেনিমসের আইপিও আবেদনের শেষ দিন আজ

পুঁজিবাজার থেকে টাকা সংগ্রহের লক্ষ্যে বস্ত্রখাতের প্যাসিফিক ডেনিমসের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আবেদন শুরু করেছে ১১ ডিসেম্বর। আজ প্রতিষ্ঠানটির আইপিওতে আবেদনের শেষ দিন। কোম্পানিটির ইস্যু ম্যানেজার সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, প্যাসিফিক ডেনিমস শেয়ারবাজার থেকে ৭৫ কোটি টাকা সংগ্রহ করবে। প্রতিটি শেয়ার অভিহিত মূল্য ১০ টাকা করে ৭ কোটি ৫০ লাখ শেয়ার ইস্যুর মাধ্যমে এ টাকা সংগ্রহ করা হবে। সংগৃহীত টাকার ৪৭ কোটি ৯৪ লাখ টাকা দিয়ে ব্যবসায় সম্প্রসারণ, ২৫ কোটি টাকা দিয়ে ঋণ পরিশোধ ও ২ কোটি ৬ লাখ টাকা আইপিও ব্যয় নির্বাহ কাজে ব্যবহার করা হবে।

প্রসপেক্টাস সূত্রে জানা যায়, ২০১৫ সালে ১৬৮ কোটি ২৫ লাখ টাকার বিক্রয় করে। এক্ষেত্রে কোম্পানিটি কর পরবর্তী মুনাফা হয়েছে ৯ কোটি ৯৯ লাখ ৮৭ হাজার ৫৫০ টাকা ও শেয়ারপ্রতি আয় হয়েছে ২.৬৩ টাকা। এ সময় কোম্পানিটির শেয়ার প্রতি নীট অপারেটিং ক্যাশ ফ্লো হয়েছে ২ টাকা। ৩১ ডিসেম্বরে ২০১৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৬.৪৩ টাকায়।

এদিকে, ১ জানুয়ারি থেকে ৩০ জুন ২০১৬ শেষে অর্থাৎ চলতি হিসাব বছরের প্রথম ৬ মাসে কোম্পানিটির ৯২ কোটি ৭৪ লাখ টাকার বিক্রয় সম্পন্ন হয়েছে। এরই ধারাবাহিকতায় ৬ মাসে কোম্পানিটির কর পরিশোধের পর মুনাফা হয়েছে ৫ কোটি ৪৭ লাখ ৯০ হাজার ২৬ টাকা ও শেয়ার প্রতি আয় হয়েছে ১.৪৪ টাকা। এদিকে, আগের বছর একই সময় কোম্পানিটির কর পরবর্তী মুনাফা হয়েছে ৫ কোটি ২৯ লাখ ৭২ হাজার ৮৭২ টাকা ও শেয়ারপ্রতি আয় হয়েছে ১.৩৯ টাকা।

উল্লেখ্য, কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এএফসি ক্যাপিটাল লিমিটেড।

Recent Posts

Leave a Comment