গ্রেফতারকৃত শ্রমিক নেতাদের মুক্তির দাবি

 In আইন আদালত

গ্রেফতারকৃত শ্রমিক নেতাদের মুক্তির দাবি

আশুলিয়ায় শ্রমিকদের কর্মবিরতিকে কেন্দ্র করে শ্রমিকনেতা রফিকুল ইসলাম সুজন, মিজানুর রহমান মিজানসহ গ্রেফতারকৃত সব শ্রমিক নেতা ও সাধারণ শ্রমিকদের অবিলম্বে মুক্তি এবং তাদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কাস ফেডারেশন।

রোববার  জাতীয় প্রেসক্লাবের সামনে এক  মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে শ্রমিক নেতারা বলেন, কিছুদিন আগে আশুলিয়ার গার্মেন্টস শ্রমিকদের স্বতঃস্ফূর্ত কর্মবিরতি পালনের সময় মালিকদের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ বেশকিছু শ্রমিক নেতা-কর্মীর নামে মিথ্যা মামলা দায়ের করে তাদেরকে গ্রেফতার করে এবং বেআইনিভাবে কারখানা বন্ধ ঘোষণা করে।

মালিকরা অন্যায়ভাবে ছাঁটাই করায় বহু শ্রমিক পরিবার এখন মানবেতর জীবন-যাপন করছে উল্লেক করে শ্রমিক নেতাদের মুক্তি এবং দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করে আলাপ-আলোচনার মাধ্যমে শিল্পে উৎপাদনের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার আহবান জানান বক্তারা।

শ্রমিক নেতা আবুল হোসাইনের সভাপতিত্বে  মানববন্ধনে বিভিন্ন কারখানার শ্রমিকরা অংশ নেন।

Recent Posts

Leave a Comment