চাঁদপুরে চরের মাটি কাটার দায়ে ৫৮ জনের কারাদন্ড
চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুর সদরের মেঘনার পশ্চিমে রাজ রাজরাজেশ্ব^র এলাকায় কয়েকটি চরে অবৈধভাবে মাটি কাটার সময় ৫৮ জন শ্রমিককে আটক করেছে কোস্টগার্ড। পরে এদের প্রত্যেককে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়। এর মধ্যে ৫৩ জনকে ১৫দিন, ৪ জনকে ৩ মাসের ও ১ জনকে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। সোমবার সন্ধ্যায় এই সাজা দেয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) অভিষেক দাস। কোস্টগার্ডের কমান্ডার আতাহার আলীর নেতৃত্বে সোমবার বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুটি মাটি বহনকারী বাল্কহেড(জাহাজ) আটক করে কোস্টগার্ড। নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিষেক দাস বলেন, এসব শ্রমিক দুটি মাটি বহনকারী বাল্কহেড নিয়ে অবৈধভাবে রাজরাজেস্বর চর এলাকায় মাটি কাটছিল।