চাঁদপুরে নদী থেকে যুবকের গলিত মরদেহ উদ্ধার
চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুর শহরের গুনরাজদী এলাকায় ডাকাতিয়া নদী থেকে অজ্ঞাত পরিচয় (৩০) যুবকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ১১টায় ওই এলাকার ঢালী বাড়ীর সম্মুখস্ত ডাকাতিয়া নদীর পাড় থেকে উদ্ধার করা হয়। পরে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
চাঁদপুর মডেল থানা পুলিশ জানায়, সকালে স্থানীয় লোকজন ভাসমান মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। ওই যুবকের গায়ে নীল রঙ্গের সার্ট ও বাম পায়ে কালো মোজা রয়েছে।
উপ-পরিদর্শক (এসআই) নিজাম উদ্দিন ভুঁইয়া জানান, যুবকের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে এখনও পর্যন্ত তার কোন পরিচয় পাওয়া যায়নি।
Recent Posts