নাটোরে যাত্রীবাহী বাস খাদে, নিহত ৫

 In লিড নিউজ

নাটোরের সিংড়ার জোলারবাতা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে একই পরিবারের তিনজনসহ ৫ জন নিহত হয়েছেন। রোববার সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ যাত্রী। আহতদের উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকাল সাড়ে ৯টার দিকে বগুড়া থেকে রাজশাহীগামী লিখন পরিবহনের একটি বাস নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়ার জোলারবাতা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একই পরিবারের তিনজনসহ ৫ জন নিহত হন। আহত হন অন্তত ১৫ জন যাত্রী। নিহত ৫ জনের মধ্যে ৩ জনের পরিচয় পাওয়া গেছে বলে পুলিশ জানায়। তারা হলেন- নাটোর শহরের বঙ্গজ্জ্বল এলাকার লিখন হোসেনের স্ত্রী সুলতানা, তাদের দুই সন্তান ঐশি ও সাকিব।

খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।

Recent Posts

Leave a Comment