‘সুস্থ সবল স্বাস্থ্য চান, বেশি করে সবজি খান’ এ প্রতিপাদ্য সামনে রেখে ঢাকায় দ্বিতীয় বারের মতো শুরু হয়েছে জাতীয় সবজি মেলা-২০১৭।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশে সবজি উৎপাদনে বিপ্লব ঘটে গেছে। আগে শুধু শীতকালে সবজি পাওয়া যেত, কিন্তু এখন আমাদের দেশে ১২ মাসই সবজি পাওয়া যায়।
একই অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, ‘সরকার সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ফলে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা এখন দেশের সবজি বিদেশেও রফতানি করছি। যা এক সময় আমরা চিন্তাও করতে পারতাম না।’
কৃষি মন্ত্রাণালয়ের সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লার সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক কৃষিবিদ মো. হামিদুর রহমান, কৃষি গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান ড. আবুল কালাম আযাদ প্রমুখ।
এবারের জাতীয় সবজি মেলা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ৭৭টি দোকান নিয়ে শুরু হয়েছে। এই দোকানগুলোতে পাওয়া যাচ্ছে দেশি-বিদেশি বিভিন্ন রকমের সবজি। মেলা ক্রেতা ও দর্শনার্থীদের জন্য খোলা থাকবে প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত। সরকারি যে সকল প্রতিষ্ঠান রয়েছে সেগুলোর সবজি শুধুমাত্র প্রদর্শনের জন্য। বেসরকারি প্রতিষ্ঠানের দোকানগুলোতে প্রদর্শনের সাথে সাথে বিক্রিও করছে। মেলা চলবে আগামী ৭ জানুয়ারি পর্যন্ত।
