প্রথম বলেই মাশরাফির আঘাত

 In খেলাধুলা

 

 

টস হেরে ফিল্ডিংয়ে নেমে শুরুটা দারুণ করেছে বাংলাদেশ। ইনিংসের প্রথম বলেই নিউজিল্যান্ড ওপেনার লুক রনকিকে আউট করে টাইগার শিবিরকে আনন্দে ভাসান মাশরাফি বিন মুর্তজা। প্রথম বলে উইকেট হারানোর পরও পিছু ফিরে তাকায়নি কিউইরা। পাল্টা আক্রমণের কৌশল বেছে নিয়েছে দলটি।

মাশরাফির করা প্রথম ওভারের প্রথম বলে শট খেলতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে মোসাদ্দেক হোসেনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন রনকি। অবশ্য এরপর কলিন মুনরো ও কেন উইলিয়ামসনের ব্যাটে সাবলীলভাবে এগিয়ে চলছে স্বাগতিকরা।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ৩ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ১ উইকেটে ৩০ রান। মুনরো ২৮ ও উইলিয়ামসন ২ রান নিয়ে ব্যাট করছেন।

মাশরাফির ওভারের শেষ বলে চার মেরে পাল্টা আক্রমণের শুরু নিউজিল্যান্ডের। এরপর রুবেল হোসেনের করা দ্বিতীয় ওভারে টানা দুটি চার হাঁকান এই কিউই ব্যাটসম্যান। মনোবল ভেঙে দেয়ার লক্ষ্যে মাশরাফির করা তৃতীয় ওভারে একটি করে ছক্কা ও চার হাঁকান মুনরো।

Recent Posts

Leave a Comment