বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি অর্থনীতি অনুষদের দ্বিতীয় অপেক্ষমান তালিকা প্রকাশ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে (বকৃবি) সামার ২০১৭ টার্মে ৪ বছর মেয়াদী কৃষি অর্থনীতি অনুষদের ৬০টি শূন্য আসন পূরণের লক্ষ্যে দ্বিতীয় অপেক্ষমান তালিকা প্রকাশ করা হয়েছে।
এ অপেক্ষমান তালিকায় উত্তীর্ণ ভর্তি ইচ্ছুক ছাত্র-ছাত্রীদের আগামী ২৩ জানুয়ারি সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়ে বেগম সুফিয়া কামাল অডিটরিয়ামে রিপোর্ট করতে হবে।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.bsmrau.edu.bd থেকে দেখা যাবে।
সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের উপ পরিচালক মো. মাহফুজ-উল-আলম এসব তথ্য জানিয়েছেন।
Recent Posts