বন্দুকযুদ্ধে জঙ্গি মারজান নিহত : পুলিশ

 In লিড নিউজ


বন্দুকযুদ্ধে জঙ্গি মারজান নিহত : পুলিশ

রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় বৃহস্পতিবার দিবাগত ভোর ৪টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’দুই ব্যক্তি নিহত হয়েছেন। তাদের একজন নব্য জেএমবির শীর্ষ নেতা নুরুল ইসলাম মারজান বলে দাবি করেছে পুলিশ।শুক্রবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান সাংবাদিকদের কাছে এই দাবি করেন।

 নিহতদের লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া। নিহতদের আনুমানিক বয়স এক জনের ৩২ ও অন্যজনের ২৮ বছর জানান তিনি।

মোহাম্মদপুর থানা পুলিশ লাশ দুটি ঢামেক নিয়ে আসেন বলেও জানান তিনি।

Recent Posts

Leave a Comment