হামলার সময় নৈশ ক্লাবটিতে প্রায় ৭০০ মানুষ উপস্থিত ছিলেন। হামলাকারীদের একজন সান্তা ক্লজের বেশে ছিলেন।
হামলার পর পরই বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এছাড়া হতাহতদের উদ্ধারে বেশকিছু অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পাঠানো হয়। হামলার পর আহত অবস্থায় অন্তত ৪০ জনকে উদ্ধার করা হয়।

ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ইস্তানবুলের গভর্নর ভাসিফ শাহীন সাংবাদিকদের বলেন, ‘খ্রিস্টিয় নববর্ষ উদযাপনের সময় নিরীহ মানুষের উপর নৃশংস সন্ত্রাসী হামলা চালানো রাত ১টা ১৫ মিনিটে এক বন্দুকধারী সন্ত্রাসীর হাতে ক্লাবের বাইরে থাকা একজন পুলিশ কর্মকর্তা শহীদ হন। এরপর ক্লাবের ভেতরে থাকা অন্য নাগরিকরা শহীদ হন।’
হামলাকারীদের খোঁজে নাইটক্লাবের ভেতর তল্লাশি চালাচ্ছে পুলিশের স্পেশাল ফোর্সের কর্মকর্তারা।
এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। এছাড়া হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সূত্র : বিবিসি, আল-জাজিরা।
