শিবিরের হাতে ‘নিরবে হত্যার কৌশল’

রোববার বিকালে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার শিরোইল বাস টার্মিনালের পেছনের কাঁচাবাজার এলাকার এক বাড়িতে অভিযান চালিয়ে এ আস্তানার সন্ধান পায় পুলিশ।
পুলিশ জানায়, এই আস্তানা থেকে বিপুল পরিমাণ জিহাদি বই, শিবিরের লিফলেট, শিবিরের ক্যালেন্ডার, সিডি, ব্যানার, দু’টি হাতবোমা ও ‘নিরবে হত্যার কৌশল’ বইয়ের তিন সেট কপি উদ্ধার করা হয়।
এ সময় শিবিরের দুই কর্মীকে আটক করা হয়েছে বলে জানান রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম।
আটক শিবিরের দুই কর্মী হল মনিরুল ইসলাম ও রাসেল আহমেদ রাশেদ। এদের মধ্যে মনিরুল ইসলাম শিরোইল এলাকার লুৎফর রহমানের ছেলে। রাসেলের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
বাড়িটি দাওয়াতুল ট্রাস্ট নামের একটি সংস্থার মালিকানাধীন বলে পুলিশ জানিয়েছে।
ইফতে খায়ের আলম আরও জানান, ‘নিরবে হত্যার কৌশল’ বইয়ে চাকু ও নান চাকু ও ছোরার ছবিও রয়েছে। ওই বইয়ের কাভার পেইজে আরও লেখা রয়েছে লেখক- মাস্টার হেই লং এবং বইটির বাংলায় অনুবাদ করেছে বাংলাকোট মিডিয়া নামের একটি সিন্ডিকেট সংস্থা।
ওই বইয়ে একজন ব্যক্তিকে কীভাবে হত্যা করা যাবে তার কলাকৌশল বিস্তারিত রয়েছে