শিমুলিয়া-কাওরাকান্দিতে ফেরি চলাচল বন্ধ

 In দেশের ভেতর

 

ঘন কুয়াশায় মুন্সীগঞ্জের শিমুলিয়া থেকে মাদারীপুরের কাওরাকান্দি পর্যন্ত নৌপথে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টার পর থেকে এই নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

চলাচল বন্ধ থাকায় মাঝপদ্মায় পণ্য ও যাত্রীবাহী যানবাহন নিয়ে নোঙ্গর করা আছে আটটি ফেরি।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক গিয়াস উদ্দিন পাটোয়ারী জানান, শৈত্য প্রবাহের কারণে ঘন কুয়াশায় ফেরিতে থাকা বিকন বাতি পথ দেখাতে অক্ষম হয়ে পড়ে। এমন অবস্থায় ঝুঁকি এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

গিয়াস উদ্দিন জানান, কাঁঠালবাড়ী চ্যানেলের আশপাশে নোঙর করে রাখা হয়েছে আটটি ফেরি। শিমুলিয়া ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় আছে তিন শতাধিক ছোট-বড় গাড়ি।

Recent Posts

Leave a Comment