হাজীগঞ্জ ফেরারী আসামীসহ দু‘জনকে বিভিন্ন মেয়াদে সাজা

 In প্রধান খবর, শীর্ষ খবর, হাজীগঞ্জ উপজেলা

চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের হাজীগঞ্জে ফেরারী আসামীসহ দু‘জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুরে এ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা । একই দিন বিকেলে সাজাপ্রাপ্তদেরকে জেল হাজতে পাঠিয়ে দেয়া হয়েছে।
এর মধ্যে জেলার কচুয়া উপজেলার আমুজান গ্রামের বাচ্চু মিয়ার ছেলে সুমন(৩০)কে ১ বছর ও হাজীগঞ্জ পৌর এলাকার মমিন রোডের বেপারী বাড়ির আঃ মান্নানের ছেলে ফয়সাল(২৪)কে ৬ মাসের বিনাশ্রম জেল দেয়া হয়।
থানা পুলিশের উপ-পরিদর্শক শাহীদ,মান্নান ও সহকারী উপ-পরিদর্শক হেলাল যৌথ অভিযান গত রোববার রোতে মমিন রোডের আঃ মান্নান মিয়ার বাড়ির একটি পরিত্যক্ত রুম থেকে আটক করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা যায়, আটককৃত দু‘জনের কাছে ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জামাদিসহ আটক করা হয়। এর মধ্যে সুমন জেলার কচুয়া থানার ফেরারী আসামী ও বেশ কয়েকটি মামলা চলমান রয়েছে। ফয়সাল ইয়াবা বিক্রেতা ও সেবনকারী।
ভ্রাম্যমান আদালেতে নির্বাহী ম্যজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল আলম মজুমদার জানান আটককৃতদের বিরুদ্ধে মাদকের বিষয়ে সু-নির্দিষ্ট তথ্য প্রমান পাওয়ায় আদালত এ রায় প্রদান করেন।

Recent Posts

Leave a Comment