বারাক ওবামার বাণিজ্য উপদেষ্টা বাংলাদেশী বেহনাজ
সোমবার হোয়াইট হাউসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেহনাজসহ ২৯ জনকে বিভিন্ন পদে মনোনয়ন দেয়া হয়েছে। বেহনাজের এ মনোনয়ন সিনেটের অনুমোদন পেলে তিনি কমিটির সদস্য থাকবেন দুই বছর। বেহনাজ ২০০৭ সাল থেকে মার্কিন বাণিজ্য প্রতিনিধি কার্যালয়ের ডেপুটি চিফ অব স্টাফ হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি একই দফতরের সহকারী জেনারেল কাউন্সিল ছিলেন। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে পেরু, কলম্বিয়া ও কোরিয়া ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বিষয়েও কাজ করেছেন বেহনাজ। যুক্তরাষ্ট্র প্রশাসনে যোগ দেয়ার আগে তিনি ওয়াশিংটন ডিসির হগ্যান অ্যান্ড হার্টসন এলএলপি নামে আইনি
প্রতিষ্ঠানে ছিলেন।
বেহনাজের জন্ম ঢাকায়। তিনি কিবরিয়া জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির ল’ স্কুল থেকে আইনে এবং ওয়েসলিয়ান ইউনিভার্সিটি থেকে বিএ ডিগ্রি নেন। দুই মেয়ে ও স্বামীর সঙ্গে ভার্জিনিয়ার আর্লিংটনে বসবাস করছেন তিনি।