চাঁদপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৬২ শ্রমিক আটক
চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুর সদর উপজেলার পশ্চিমে রাজরাজেশ্বর ইউনিয়নের ল¹িমারার চর থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে মঙ্গলবার রাতে ৬২ জন শ্রমিককে আটক করেছে নৌ পুলিশ। চাঁদপুর নৌ ফাঁড়ির ইনচার্জ শহীদুল ইসলামের নেতৃত্বে পদ্মা-মেঘনার বিভিন্ন চরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মাটি কাটার সময় আটককৃত মাঝি ও লেবার সর্দারসহ ৩ জনকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্তরা হলেন, হাবিব, সাইফুল ও রফিকুল ইসলাম। এ সময় ঘটনাস্থল থেকে ২টি বাল্কহেড জব্দ করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিষেক দাস।
আটককৃতরা হলেন : শাহিন (৩৮), মোহন (৩৫), আরিফ (২৮) বিপুল (১৮), আলম (২২), নয়ন (১৮) আছমত (১৮), সুলতান (১৮) শাহআলম (২৪), আনোয়ার বেপারী (২২), শামিম (২৬), সাইফুল (৩৫), শুকুর (১৮), সাইফুল (১৮), নাজিম (১৮), সবুজ মোল্লা (২১), আলামিন (১৮), মাসুদ (১৮), আল-আমিন (১৮) শামিম (১৮), আরিফুল ইসলাম (১৮), আ. মান্নান (৪৭), মহর (২৫), হায়দার (৩০), হুকুম আলী (২৬), শাহ আলম (২৬), আলম (২৪), হোসেন (৪০) শিয়ার আলী( ১৮), করিম (২৫), আমজাদ (৫০), আনার (১৯), আনিস।