চাঁদপুরে ডিজিটাল বিষয়ক কর্মশালা
চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে ৮৮টি ইউনিয়ন চেয়ারম্যান ও সেবা কেন্দ্রের উদ্যোক্তাদের নিয়ে ডিজিটাল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আব্দুল হাইয়ের পরিচালনায় ইউনিয়ন চেয়ারম্যান ও সেবা কেন্দ্রের উদ্যোক্তারা বক্তব্য রাখেন।
Recent Posts