চাঁদপুরে তথ্যমেলা

 In চাঁদপুর, প্রধান খবর, শীর্ষ খবর

চাঁদপুর প্রতিনিধি
আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস ও তথ্য অধিকার আইন-২০০৯ বাস্তবায়নের লক্ষ্যে জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক) চাঁদপুরের আয়োজনে বুধবার চাঁদপুর শহরে দিনব্যাপী তথ্য মেলা অনুষ্ঠিত হয়। সকাল সোয়া ৯টায় চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ হতে একটি র‌্যালি বের হয়। র‌্যালি শেষে একই স্থানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেলার উদ্বোধন করে জেলা তথ্য কর্মকর্তা মোঃ নুুরুল হক। সনাক সভাপতি কাজী শাহাদাতের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বিএম হান্নান, ক্যাব সভাপতি জীবন কানাই চক্রবর্তী, অধ্যাপক মোহাম্মদ হোসেন খান, জি.এম শাহীন প্রমুখ। মেলায় স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাঝে কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ মেলায় চাঁদপুরের বিভিন্ন সরকারি বেসরকারি সেবাদানকারী ৩১টি প্রতিষ্ঠানের স্টল শোভা পায়। বিকেলে ২য় পর্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।

Recent Posts

Leave a Comment