জাতীয় পার্টির পতাকা তলে ঐক্যবদ্ধ হোন ঃ অ্যাড. মোঃ মহসিন খান

 In প্রধান খবর, শীর্ষ খবর, হাইমচর উপজেলা

 

চাঁদপুর হাইমচর উপজেলার ৪নং নীলকমল ইউনিয়ন যুবসংহতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৬ ফেব্রুয়ারী সোমবার বিকেল ৪টায় ইউনিয়নের মাঝির বাজারে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির সদস্য ও সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অ্যাড. মোহাম্মদ মহসিন খান। তিনি তার বক্তব্যে বলেন, দেশের শান্তি ও উন্নয়নের জন্য এরশাদের প্রয়োজন। এরশাদের ৯ বছরের ক্ষমতায় থাকাকালিন কোন এমপি, মন্ত্রীরা হাজার হাজার কোটি টাকা আত্মসাতের কোন ঘটনা ঘটেনি। এদেশের মানুষের কষ্ট মুছে দিতে এরশাদ সরকারের বিকল্প নেই। উন্নয়ন যদি কোন সরকার করে থাকে তাহলে হোসেন মোহাম্মদ এরশাদেরই আমলে করেছে।

তিনি আরো বলেন, আগামী নির্বাচনে পল¬ী বন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ ইনশাআল¬াহ ক্ষমতায় গিয়ে সরকার গঠন করবে। দেশের মানুষের জন্য কাজ করবে আলহাজ্ব হোসেন মোহাম্মদ এরশাদ। এরশাদের আমলে সারা বাংলাদেশে ৪’শ ৮৫টি ব্রিজ তৈরী হয়েছে। খাদ্যের বিনিময়ে রাস্তাঘাট তৈরী হয়েছে। এরশাদের বিকল্প এদেশে কোন নেতা নেই। তাই সোনার বাংলা গড়তে এরশাদের দরকার। এ কথা আমরা দিতে পারি পল¬ী বন্ধু এরশাদ ক্ষমতায় গেলে রিলিপ নেতাকর্মীরা বিতরণ করবে না। সন্ত্রাসী, রাহাজানি, ধর্ষণ হবে না। দেশের উন্নয়নে ও মানুষের কল্যাণে জাতীয় পার্টির পতাকা তলে ঐক্যবদ্ধ থেকে এরশাদের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।

ইউনিয়ন যুবসংহতির আহবায়ক আব্দুর রাজ্জাক হাওলাদারের সভাপতিত্বে এবং সদস্য সচিব আব্দুল মান্নান পাদার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাইমচর উপজেলা জাতীয় পার্টি ও যুবসংহতির সভাপতি মো. আনোয়ার হোসেন পাটওয়ারী, উপজেলা যুবসংহতির সভাপতি মো. খাজা আহমেদ মিজি, সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন মাস্টার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. সেলিম দেওয়ান, অর্থ বিষয়ক সম্পাদক মো.আবু সুফিয়ান মাঝি, শিক্ষা বিষয়ক সম্পাদক মো. বিপ্লব হোসেন, যুবসংহতি নেতা আহম্মদ আলী, তকবির হোসেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন, নীলকমল ইউনিয়নের মাঝির বাজার জামে মসজিদের ইমাম সৈয়দ আহমেদ।

পরে উপস্থিত সকলের সম্মতিক্রমে নীলকমল ইউনিয়ন যুবসংহতির কমিটি ঘোষণা করা হয়। কমিটির আব্দুর রাজ্জাক হাওলাদারকে সভাপতি ও আব্দুল মান্নান পেদাকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। সবশেষে ইউনিয়নের হতদরিদ্র, অসহায় ও গরীব-দুঃখিদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

Recent Posts

Leave a Comment