নতুন সিইসি নুরুল হুদার পরিচয়
সব জল্পনা-কল্পনা শেষে প্রধান নির্বাচন কমিশনার হলেন কে এম নুরুল হুদা। সোমবার রাতে রাষ্ট্রপতি আব্দুল হামিদ তার নিয়োগ অনুমোদন করেন। পরে সচিবালয়ে রাত সাড়ে ৯টায় সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম এই ঘোষণা দেন।
গত আওয়ামী লীগ সরকারের আমলে নর্থ ওয়েস্ট জোন পাওয়ার ডিষ্টিবিউশন কোম্পানির চেয়ারম্যান ছিলেন। এরপর জ্যামকন গ্রুপের পরিচালক হিসেবে তিনি কিছুদিন কাজ করেছেন। ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি অর্থ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ মিউনিসিপ্যাল ডেভলপমেন্ট ফান্ডের(বিএমবিএফ) ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কর্মরত ছিলেন।
তার বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা গ্রামে। মুক্তিযুদ্ধের সময় তিনি জেলা কমান্ডারের দায়িত্ব পালন করেন।
ঢাকা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী এবং পরিবেশ ও বন মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের যুগ্মসচিব ও অতিরিক্ত সচিবের দায়িত্ব পালন করার অভিজ্ঞতা রয়েছে তার।