প্রধানমন্ত্রীকে কটূক্তি, তানভীরের ছেলে ইরাদ আটক

 In দেশের ভেতর

বিএনপির সাবেক নেতা তানভীর আহমেদ সিদ্দিকীর ছেলে ইরাদ আহমেদকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম ইউনিট তাকে আটক করে।

ডিএমপির জনসংযোগ শাখার উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান, ইরাদ আহমেদকে বৃহস্পতিবার সকালে বিমানবন্দর থেকে আটক করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ও তথ্য বিকৃতি করে ফেসবুকে প্রচারের অভিযোগ রয়েছে ইরাদের বিরুদ্ধে । এছাড়াও তার বিরুদ্ধে আরও ৪টি মামলা রয়েছে বলে জানান মাসুদুর রহমান।

এসব মামলায় তাকে আটক করা হয় বলে জানান তিনি।

Recent Posts

Leave a Comment