রানা প্লাজা ধসে হতাহতদের জর্জ মাভরিকসের শ্রদ্ধা

সাভারে বহুল আলোচিত ধসে হতাহত শ্রমিকদের শ্রদ্ধা জানিয়েছেন বিশ্ব ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক জর্জ মাভরিকস।
সকালে তিনি রানা প্লাজার সামনে শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় রানা প্লাজার নিহত শ্রমিকদের স্বজন ও আহত শ্রমিকরাসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে বিশ্ব ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক জজ মাভরিকস রানা প্লাজার নিহত ও আহত শ্রমিকদের পরিবারের সঙ্গে কথা বলেন ও তাদের খোঁজ খবর নেন।
এর আগে তিনি সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।এ সময় তার সঙ্গে বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Recent Posts