টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

 In খেলাধুলা

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

 

ঐতিহাসিক ভারত সফরে রোববার মাঠে নামল বাংলাদেশ। তবে মুল সিরিজে নয়। তার আগে নিজেদের তৈরি করে নিতে একমাত্র দুই দিনের প্রস্তুতিমুলক ম্যাচে নেমেছেন মুশফিকুর রহীমরা। হায়দ্রাবাদের জিমখানা গ্রাউন্ডে ভারত ‘এ’ দলের মুখোমুখি হয়েছে টাইগাররা। যে ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সফরকারী দল।

প্রস্তুতি ম্যাচ হলেও বেশ গুরুত্ব দিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ। কেননা, সদ্য শেষ হওয়া টাইগারদের নিউজিল্যান্ড সফর অনেকটাই কেটেছে হতাশায়। তাইতো ভারতের বিপক্ষে সফরের একমাত্র টেস্টে মাঠে নামার আগে নিজেদের আরও ভালোভাবে পরখ করে নিতে চাইছেন মুশফিক-সাকিব-তামিমরা। এই ম্যাচে পাওয়া অভিজ্ঞতা বিরাট কোহলিদের বিপক্ষে কাজে দেবে বলেই বিশ্বাস তাদের।

২০০০ সালে বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর ভারতের বিপক্ষেই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথম টেস্ট খেলেছিল। কিন্তু দেড় যুগেরও বেশি সময়ে কেবল প্রতিবেশী দেশটিতেই কোনো টেস্ট খেলা হয়নি টাইগারদের। এবার সেই আক্ষেপ ঘুঁচতে যাচ্ছে লাল সবুজের প্রতিনিধিদের। গা গরমের ম্যাচের পর আগামী ৯ ফেব্রুয়ারি হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে ঐতিহাসিক টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত।

Recent Posts

Leave a Comment