বান্দরবানে অপহৃত আওয়ামী লীগ নেতা উদ্ধার

বান্দরবানের রোয়াংছড়ি থেকে অপহৃত আওয়ামী লীগ নেতা ও পাড়া প্রধান মংশৈথুই মারমাকে ছেড়ে দিয়েছে সন্ত্রাসীরা। রোববার ভোর ৬টার দিকে তাকে বেতছড়া এলাকার অরণ্য থেকে উদ্ধার করে সেনাবাহিনীর সদস্যরা। মারাত্মক আহত অবস্থায় তাকে উদ্ধার করে বেতছড়া সেনা ক্যাম্পে নিয়ে আসা হয়েছে।
সেনাবাহিনীর সদর জোনের অধিনায়ক লে. কর্নেল মশিউর রহমান জুয়েল জানান, বেশ কয়েকটি উদ্ধারকারী দলের টানা অভিযানের মুখে সন্ত্রাসীরা মংশৈকে ছেড়ে দেয়। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরে জিজ্ঞাসাবাদ করা হবে।
গত শুক্রবার রাতে রোয়াংছড়ি উপজেলার নুয়াপতং ইউনিয়নের বাঘমারা ভেতর পাড়ার পাড়া প্রধান ও আওয়ামী লীগ নেতা মংশৈথুই মারমাকে সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় পুলিশ এক ইউপি সদস্যসহ ২ জনকে আটক করে।