মিরাজের পর মুশফিকের অবিশ্বাস্য মিস

 In খেলাধুলা

ঋদ্ধিমান শাহকে স্ট্যাম্পিংয়ের সুযোগ কাজে লাগাতে পারেননি মুশফিক
ভারতের বিপক্ষে একমাত্র টেস্টে মাঠে নেমেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ৬ উইকেটে ৬৮৭ রান করে ইনিংস ঘোষণা করেছে ভারত।

স্বাগতিকদের এই বড় সংগ্রহে অবশ্য বাংলাদেশের ক্রিকেটারদেরও ভূমিকা কম নয়! একের পর এক ক্যাচ মিস, রান আউট ও স্ট্যাম্পিং মিসের খেসারত দিতে হচ্ছে টাইগারদের।

বৃহস্পতিবার প্রথম দিনের খেলায় মুরালি বিজয়কে নিশ্চিত রান আউটের সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি স্পিনার মেহেদী হাসান মিরাজ। ইনিংসের ১৯তম ওভারেই বিজয়কে আউট করার সুযোগ ছিল।

সেই বিজয় জীবন পেয়ে তুলে নিয়েছেন সেঞ্চুরি। আউট হওয়ার আগে করেন ১০৮ রান। এছাড়া সাকিব আল হাসানও ক্যাচ মিস করেছেন।

শুক্রবার দ্বিতীয় দিনেও বেশ কিছু সুযোগ পেয়েছিল বাংলাদেশ। ক্যাচও দিয়েছিলেন ভারতের ব্যাটসম্যানরা। তবে তা ধরতে ব্যর্থ হন বাংলাদেশের ফিল্ডাররা।

সবচেয়ে বড় মিস করেছেন উইকেট রক্ষক মুশফিকুর রহিম। তাইজুলের বলে ব্যক্তিগত ৪ রানে উইকেট ছেড়ে বেরিয়ে এসেছিলেন ঋদ্ধিমান শাহ।

বল ধরেও স্ট্যাম্পিং করতে পারেননি মুশফিক। শেষ পর্যন্ত ঋদ্ধিমান শাহ ১০৬ রানে অপরাজিত থাকেন।

Recent Posts

Leave a Comment