এক দশক পর বিজ্ঞাপনে নাদিয়া

 In বিনোদন

বিনোদন প্রতিবেদক : দীর্ঘ দশ বছর পর আবারো বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী নাদিয়া। পূজার নির্দেশনায় একটি বহুজাতিক কোম্পানির ইউএইচটি মিল্কের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করলেন। গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর তেজগাঁওয়ের কোক ফ্যাক্টরিতে বিজ্ঞাপনটির শুটিং সম্পন্ন হয়েছে। বিজ্ঞাপনটির গল্পে দেখা যাবে, ছোটবেলা থেকেই নাচ করেন একটি মেয়ে। কিন্তু বিয়ের পর সংসার জীবনে এতটাই ব্যস্ত হয়ে পড়েন যে নাচে আর তাকে দেখা যায় না। কিন্তু বিয়ের পরও নাচ যে একটি মেয়ের নিজের আপন ভুবনের ভালোলাগার একটি বিষয় হতে পারে তা অনেকেই মেনে নিতে পারেন না। এক সময় স্বামী তা উপলব্ধি করতে পেরে তাকে বলেন, তুমি আবার শুরু করতে পার। এমনই একটি গল্পে নৃত্যশিল্পী হিসেবে নাদিয়াকে দেখা যাবে। নাদিয়া বলেন, আমি শুধু একজন অভিনেত্রী নই, নৃত্যশিল্পীও। তাই বিজ্ঞাপনের গল্পের ভাবনা আমার সঙ্গে বেশ মানায়। যে কারণে বেশ আগ্রহ নিয়েই কাজটি করেছি। পূজা বেশ যতœ নিয়ে কাজটি করেছেন। আমি সত্যিই খুব উপভোগ করেছি শুটিংয়ের সময়। সে সঙ্গে আশা রাখি বিজ্ঞাপনটি দর্শকের ভালো লাগবে। নাদিয়া জানান, আসছে নারী দিবস থেকেই বিজ্ঞাপনটি দেশের প্রায় সবগুলো চ্যানেলে প্রচারে আসবে। সর্বশেষ দশ বছর আগে নাদিয়া একটি বিউটি সোপের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছিলেন। এদিকে নাদিয়া নিয়মিত টিভি নাটকে অভিনয় করছেন। নতুন ধারাবাহিক ‘অল্প স্বল্প গল্প’ নাটকেও দেখা যাবে তাকে।

Recent Posts

Leave a Comment