এফবিআই’র তদন্তে নাক গলাবেন না মার্কিন অ্যাটর্নি জেনারেল

 In দেশের ভেতর

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ ইস্যুতে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থ‍া এফবিআই’র তদন্তে নাক গলাবেন না মার্কিন নয়া অ্যাটর্নি জেনারেল জেফ সেশন্স।

শুক্রবার (০৩ মার্চ) সকালে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি ও সিএনন এ খবর জানায়।

এক বিবৃতিতে জেফ সেশন্স বলেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সম্পর্কিত বর্তমান অথবা ভবিষ্যতে যে কোনো তদন্তে আমি নিজেকে দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছি।

এরমধ্যে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে দু’বারেরও বেশি সময় ‘গোপনে’ আলাপ করেছেন রুশ রাষ্ট্রদূতের সঙ্গে। খোদ ট্রাম্প সরকারের বিচার বিভাগই দিচ্ছে এ খবর। এমন পরিস্থিতিতে সেশন্সের পদত্যাগের জোর দাবি উঠেছে আমেরিকান রাজনৈতিক পরিমণ্ডলে। আপাতত এই বিতর্ক সামলাতেই এখন হিমশিম খেতে হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পকে।

এর আগে অভিবাসীদের ওপর নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্ন তোলায় বারাক ওবামার আমলে নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল স্যালি ইয়েটসকে বহিষ্কার করেন ট্রাম্প।

Recent Posts

Leave a Comment