চাঁদপুরে স্বাধীনতা দিবসে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারদের সংবর্ধনা

 In চাঁদপুর সদর উপজেলা, প্রধান খবর, শীর্ষ খবর

চাঁদপুর প্রতিনিধি ॥

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। ২৬ মার্চ রবিবার দুপুরে চাঁদপুর সার্কিট হাউজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ আবদুস সবুর মন্ডল। তিনি তার বক্তব্যে বলেন মুক্তিযুদ্ধারা বাংলার গর্বিত সন্তান। যাদের আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা এই স্বাধীনতা দিবস পেয়েছি। আর এসব গর্বিত লোকের জন্য কিছু করতে পারলে আমাদের কাছেও অনেক ভালো লাগে। চাঁদপুরের যে ক’জন মুক্তিযুদ্ধারা ভাতা পেতো তার পরিমান আমরা বাড়িয়েছি। এখন অনেক মুক্তিযুদ্ধারা নিয়মিত ভাতা পাচ্ছেন। আমরা প্রতিবছর দু’জন করে মুক্তিযুদ্ধা স্বাবলম্বী হওয়ার জন্য আর্থিক সহযোগিতা দিয়ে আসছি।
অনেক সময় বড় দুঃখ হয়, যখন দেখি মুক্তিযুদ্ধা পরিবারের সন্তানরা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানেন না। এমন কি তার বাবা কোথায় যুদ্ধ করেছে তাও তারা বলতে পারে না। সেসব পরিবারের উদ্দেশ্যে বলছি আপনারা পরিবারকে রক্ষা করুন। কারন নিজের পরিবারকে রক্ষা না করে অন্যকে কখনো ভালো পরামর্শ দেয়া যায় না।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাসুদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার শামসুন্নাহার, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহাদাৎ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (আই সিটি ও শিক্ষা) মোহাম্মদ আবদুল হাই, জেলা মুক্তিযুদ্ধা সংসদের কমান্ডার এম এ ওয়াদুদ, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, জেলা প্রশাসকের সহধর্মিনী অধ্যাপিকা আকতারী জামান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শরীফ চৌধুরী, চাঁদপুর সদর উপজেলা মুক্তিযুদ্ধা সংসদের কমান্ডার আবুল কালাম চিশতী, জেলা মুক্তিযুদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আঃ হাফিজ খান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন চাঁদপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অভিষেক দাশ।
আলোচনা শেষে মুক্তিযুদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।

Recent Posts

Leave a Comment